clingb
Joined: 23/05/2009 10:14:42
Messages: 1
Offline
|
আকাশকে ভালোবেসেছিলাম
বহুকাল, বহুযুগ নীলাচল তার জড়িয়ে ছিলো আমাকে
হঠাৎ মেঘে মেঘে একদিন হারিয়ে গেলো নীলাঞ্চল
আমাকে নীল করে হারানোর বেদনায়।
তারপর অনেকদিন ধরে
সেই কালোমেঘে মাঝেই
খুঁজে নিলাম ভালোবাসার আশ্রয়।
হয়ে উঠলাম নেশাগ্রস্ত এক মেঘের সৌন্দর্যে।
হঠাৎ একদিন ঘোর ভাঙে বৃষ্টির স্পর্শে
প্রিয় মেঘ আমার ঝরে যায় বৃষ্টির জল হয়ে
আমার ভালোবাসা বিবর্ণ হতে থাকে প্রখর সূর্যালোকে।
এভাবে দিন যত গত হয়
আমি প্রগাঢ় ভালোবাসায় সূর্যকে কাছে টেনে নেই।
আমার প্রতিটি মুহুর্ত দগ্ধ হতে থাকে প্রেমানল তাপে ।
যখন ভালোবাসাকে আমার
এভাবে নিখাঁদ করেছি প্রায় শতভাগ
তখন একদিন দেখি ঢাকা পড়ছে সূর্য
কোন এক মহানক্ষত্রগ্রহণে
দেখতে দেখতে অন্ধকার হয়ে এলো সমগ্র দৃশ্যপট।
তারপর থেকে অন্ধকারেই ভালোবাসা আমার
এখনও আমি অন্ধকারেই আছি।
ক্লিন
রাত ১.০২
২৩.০৫.০৯
[b]
|